মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

নাসিরনগরে বুস্টার ডোজ ক্যাম্পেইন।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৬ জুন, ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে করোনা টিকার বুস্টার ডোজ সপ্তাহের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

রবিবার ৫ জুন ২০২২ খ্রিঃ নাসিরনগর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সারা দেশের ন্যায় উপজেলা অফিসার্স ক্লাবে বুস্টার ডোজ সপ্তাহের গণটিকা কার্যক্রমের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। গণটিকা কার্যক্রম অনুষ্ঠিত উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মোনাববর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, ডাক্তার, নার্সসহ স্বাস্থ্য সহকারীগণ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সসহ আরও ৫ টি টিকা কেন্দ্রে প্রথম দিনে মোট ৫৮২০ জন টিকা গ্রহণ করেছেন। প্রথম দিন আবহাওয়া খারাপ থাকায় ও প্রচারণা কম হওয়ায় টিকা গ্রহণকারীর সংখ্যা কম এসেছে, তবে আগামী দিনগুলোতে টিকা প্রত্যাশীদের ভিড় বাড়তে পারে। আগামী ১০ জুন পর্যন্ত চলবে বুস্টার ডোজের গণটিকা কার্যক্রম।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281