1. admin@haworbarta.com : admin :
নাসিরনগর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নাসিরনগর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

সুজিত কুমার চক্রবর্তী
  • প্রকাশ সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭২ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জেলার নাসিরনগর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ সেপ্টেম্বর সোমবার উপজেলা প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। শভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান শাওন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, আইন শৃঙ্খলা কমিটির সদস্য সচিব থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার। বাল্যবিবাহ, ইভটিজিং,মাদক, জোয়া, খাস জমি অবৈধ দখল, জঙ্গীবাদ, সন্ত্রাস, নাশকতা, গুজব, উস্কানি প্রতিরোধ সংক্রান্ত বক্তব্য রাখেন, নাসিরনগর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আলমগীর, প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস, চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মোঃ আব্দুল আহাদ, বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র দাস, হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান আতিকুল রহমান আঁখি, ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বাহার উদ্দিন চৌধুরী, ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া, সদর চেয়ারম্যান আবুল হাসেম, গুনিয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ টি এম মোজাম্মেল হক সরকার মুকুল, নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca