শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাউয়াবাজারে দুই পক্ষের সংঘর্ষে এমপি সহ অর্ধশতাধিক আহতধানের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ- এমপি কামরুলসাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ানছাতকে দুর্ধর্ষ ডাকাতি ২৪ ঘণ্টায় পুলিশের জালে দুই ডাকাতএক রাতেই নিঃস্ব খামারি হুশিয়ার আলীসাংবাদিক রাজীব দাসের বাড়িতে চুরিখলা ডুবে, সড়কে শুকাচ্ছেন কৃষকের ধানবিলুপ্তির পথে পাহাড়ি ছন ও ছনের তৈরী ঘরধর্মপাশা উপজেলা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের সংবর্ধনা।হযরত মোহাম্মদ (সা.) কটুক্তির প্রতিবাদে বিশ্বনাথে আল-ইসলাহ’র বিক্ষোভ মিছিল।

নাসিরনগর গুটমা আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর অগ্নিকান্ডে ভস্মীভূত 

সুজিত কুমার চক্রবর্তী
  • আপডেট মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৬ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুতমা গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে।

আজ ৭ সেপ্টেম্বর মঙ্গলবার আনুমানিক সকাল ১০ ঘটিকায় বিদ্যুতিক সার্কিট শট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ড কিছুক্ষণের মধ্যে গুটমা আশ্রয়ণ প্রকল্পের ১০ টি পরিবারের ১০ টি ঘর, নগদ টাকা, ধান, চাউল, ঘরে থাকা আসবাবপত্রসহ মূল্যবান সম্পদ পুরে ছাই হয়ে যায়।

ঘটনার সংবাদ পাওয়া মাত্র তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন, সহকারী কমিশনার ভূমি মেহেদি হাসান খান শাওন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ জিতু মিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, দপ্তর সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিগণ।

ঘটনার সংবাদ পেয়ে ব্রাহ্মণবাড়িয়া-১, সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি মহোদয় বিদেশ থেকে খোজখবর নেন এবং উপজেলা প্রশাসন সহায়তা হিসেবে ৩০ কেজি চাল, নগদ;১০০০(এক হাজার) টাকা ও ৩০ টি পরিবারকে পূর্ণভসনের জন্য টিনসহ নগদ টাকার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281