1. admin@haworbarta.com : admin :
নাসিরনগর বিপুল উৎসাহ উদ্দীপনায় টিকা কার্যক্রম অনুষ্ঠিত-হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নাসিরনগর বিপুল উৎসাহ উদ্দীপনায় টিকা কার্যক্রম অনুষ্ঠিত-হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৮২ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বিপুল উৎসাহ ও উদ্দীপনায় বিনামূল্যে করোনা ভাইরাস সংক্রমণের টিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আজ ৮ আগষ্ট ২০২১ শনিবার মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গিকার মহামারি করোনা থেকে সুরক্ষা পেতে সারা দেশের ন্যায় নাসিরনগর সরকারি মহাবিদ্যালয়ে বিনামূল্যে ভ্যাকসিন ( টিকা) এর কার্যক্রম উদ্বোধন করেন, ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া – ১ ( সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। টিকা কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান খান শাওন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়,থানা অফিস ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,কলেজ কর্তৃপক্ষ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, আনসার ও ভিডিপি কর্মকর্তা, সাংবাদিকসহ ভ্যাকসিন গ্রহনকারীগণ। প্রধান অতিথি বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এম পি মহোদয় বলেন, দেশ বাঁচাতে বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে সরকার পরিবারসহ দেশের মহামারির হাত থেকে টিকা নিয়ে রক্ষার দায়িত্ব আপনার। নিজে বাঁচলে পরিবার বাঁচবে,পরিবার বাঁচলে দেশ বাঁচবে। যারা টিকা পায়নি সকলই টিকা পাবেন। উদ্বোধনের পর উপজেলার ১৩ টি ইউনিয়নের টিকা প্রদান কেন্দ্র পরিদর্শন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা সহকারি কমিশনার ভূমি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জ, প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা ভাইস চেয়ারম্যানগণ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ ইউনিয়নের ট্যাগ অফিসার ও স্বাস্থ্যকর্মীগণ। উল্লেখ্য প্রতি ইউনিয়নে বিনামূল্যে ৬০০ টিকা করে উপজেলায় মোট ৭৮০০ জন মানুষকে টিকা প্রদান করা হয়। উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান খান শাওন এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় জানান, তাছাড়াও প্রতিদিনই নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা প্রদান কার্যক্রম চালু থাকবে, কেউ বাদ যাবে না।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca