1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে ক্যান্সার আক্রান্ত স্কুল ছাত্রকে অর্থ প্রদান - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

বিশ্বনাথে ক্যান্সার আক্রান্ত স্কুল ছাত্রকে অর্থ প্রদান

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ১০২ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত বিশ্বনাথের শাহপিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রের পাশে দাঁড়িছে ‘রেসকিউলাইফ ফাউন্ডেশনে’র তরুন উদ্যোক্তারা।

সে উপজেলার ভোগশাইল গ্রামের পিন্টু কুমার ধরের পুত্র পল্লব কান্তি ধর।

দীর্ঘদিন ধরে মরণব্যধি ক্যান্সার রোগে ভোগছিলেন। তার চিকিৎসার জন্য আর্তমানবতার সেবার লক্ষে গঠিত ‘রেসকিউ লাইফ ফাউন্ডেশনের তরুণরা বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে তার হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন রেসকিউ লাইফ ফাউন্ডেশনে’র সভাপতি আব্দুন নূর, সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ সুয়েব, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আজাদ, রক্ত বিষয়ক সম্পাদক শাহিন আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল বাছিত।

রেসকিউ লাইফ ফাউন্ডেশনে’র সভাপতি আব্দুন নূর বলেন, মেধাবী স্কুল ছাত্রের অকালে যেন প্রাণ ঝঁড়ে না যায় সে জন্য আমরা আমাদের সংগঠনের সদস্যরা আর্থিক সহযোগীতা করার জন্য বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে ছেলেটির পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

পল্লব কান্তি ধরের মাতা রেখা রানী দে বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে ছেলেকে ভাল চিকিৎসা দিতে পারিনি। ডাক্তার বলেছে, প্রাথমিকভাবে ৫/৬টি ক্যামোথ্যারাপি দিতে হবে। সেক্ষেত্রে একেকটা ক্যামোথ্যারাপি দিতে হলে প্রায় ৪০/৪৫ হাজার টাকার প্রয়োজন।

অপারেশন করতেও অনেক টাকা লাগবে। আমার ভিটে মাটি ছাড়া সহায় সম্ভল বলতে কিছুই নেই। ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবানরা এগিয়ে আসার আহবান জানান তিনি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca