1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আওয়ামীলীগ নেতার মৃত্যু! - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আওয়ামীলীগ নেতার মৃত্যু!

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার ৬ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শেখ গয়াছ উদ্দিন (৬২) নামে এক আওয়ামী লীগ নেতা। আজ শুক্রবার (৩ জুন) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

শেখ গয়াছ উদ্দিন উপজেলার দশঘর ইউনিয়নের বরুনী গ্রামে শেখ ইছকন্দর আলীর ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক।

জানা গেছে, ঈদগাহের উন্নয়ন কাজসহ বিভিন্ন বিষয় নিয়ে গ্রামের মৃত জমির আলী জমরুশের ছেলে মাসুক মিয়া পক্ষের সাথে শেখ গয়াছ উদ্দিনের বিরোধ চলে আসছে। এর জেরে ধরে গত শনিবার (২৮ মে) দিবাগত রাত ১০ টার দিকে স্থানীয় পীরের বাজার থেকে বাড়িতে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত হন তিনি। তাকে ভর্তি করা হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

এদিকে, নিহত শেখ মো. গয়াছ উদ্দিনের ছেলে মাজেদ আহমদ প্রতিপক্ষের ২০ জনকে অভিযুক্ত করে গতকাল বৃহস্পতিবার বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন।

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান। তিনি বলেন, ‘অভিযুক্তদেরকে গ্রেপ্তার করতে তৎপর রয়েছে পুলিশ বলে তিনি জানান।’

মামলার তদন্তকারি কর্মকর্তা বিশ্বনাথ থানার (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, মামলাটি এখন হত্যা মামলায় রুপান্তরিত করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করবো। আর এই মামলার প্রকৃত আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca