1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে ১৮ বোতল মদসহ গ্রেফতার তাকমান - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

বিশ্বনাথে ১৮ বোতল মদসহ গ্রেফতার তাকমান

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২৪৫ বার পড়া হয়েছে

 

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে র‍্যাব-৯ এর অভিযানে বিশ্বনাথ থানাধীন এলাকা থেকে ১৮ বোতল অফিসার চয়েজ মদসহ তাকমান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৭ আগস্ট) রাত ১১টায় র‌্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন কারিকোনা গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

রোববার (৮ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৯।

অভিযানে নেতৃত্ব দেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন কারিকোনা (কানাইপুর) সাকিনস্থ মেসার্স নূরুল ইসলাম ফিলিং ষ্টেশন এর সামনে অভিযান পরিচালনা করে ধৃত ব্যক্তি কাছ থেকে ১৮ বোতল অফিসার চয়েজ মদ জব্দ করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ও ঠিকানা- মো. তাকমান (২৮), পিতা- মৃত তোতা মিয়া, সাং- টিএনটি রোড, নতুন বাজার, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ২৪(ক)ধারা মূলে সিলেট জেলার বিশ্বনাথ থানায় মামলা দায়ের পূর্বক আসামি ও জব্দকৃত আলামতসমূহ হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca