1. admin@haworbarta.com : admin :
মহম্মদপুরে মাধ্যমিক স্তরের দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

মহম্মদপুরে মাধ্যমিক স্তরের দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

মোঃ ইন্নাচ হোসেন
  • প্রকাশ মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ২৩৫ বার পড়া হয়েছে

মাগুরা জেলা প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে রাজা সীতারাম রায়ের দোলমঞ্চ প্রাঙ্গণে ৮টি ইউনিয়নের মাধ্যমিক স্তরের ২০০ জন দরিদ্র-মেধাবী ছাত্রীদের মধ্যে এলজিএসপি-৩ প্রকল্পের অথ’হতে বাইসাইকেল বিতরণ করা হয়।

অদ্য মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের মাগুরার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান, লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট’র জেলা ফ্যাসিলিটেটর (এলজিএসপি-৩) মোঃ শামছুজোহা, উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, সহকারি কমিশনার (ভূমি) মোঃ দবির উদ্দীন,থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি।
প্রসঙ্গত-এলজিএসপি-৩ এঁর আওতায় ইউনিয়ন পরিষদের অনুকুলে ২০২০-২১ অর্থ বছরের ২য় কিস্তির বরাদ্দের টাকা হতে এই সাইকেল ক্রয় করা হয়েছে বলে জানাগেছে। অনুষ্ঠান’টি সার্বিক পরিচালনা করেন উজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ শাহিন সরদার।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca