1. admin@haworbarta.com : admin :
রাজস্থলীতে আন্তজার্তিক সাক্ষরতা দিবস পালিত - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

রাজস্থলীতে আন্তজার্তিক সাক্ষরতা দিবস পালিত

চাইথোয়াইমং মাৱমা
  • প্রকাশ বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৯ বার পড়া হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি

” Literacy for a Human-centred recovery: Narrowing the digital divide” এবারে প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয। সকন স্বাস্থ্যবিধি মেনে ৯ সেপ্টেস্বর বুধবার সকালে রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে ও রাজস্থলী উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা অফিস এর সহযোগিতায় উপজেলা চেয়ারম্যান এর কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় উপানুষ্ঠানিক কর্মকর্তা আরিফুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পুচিংমং মারমা, রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান, চাউচিং মারমা, কাইয়ুম হোসেন মিরাজ, রবার্ট ত্রিপুরা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, জ্ঞান , দক্ষতা ও প্রযুক্তি নির্ভর এ বিশ্বে দেখা যায় , যে জাতি যত শিক্ষিত , সে জাতি তত উন্নত ও ক্ষমতাবান । সাক্ষরতা অর্জনের মাধ্যমে মানুষের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পায় , মানুষ সচেতন হয় , স্বনির্ভর হয় , জন্মহার কমে , স্বাস্থ্য সূচকের উন্নয়ন ঘটে , গড় আয়ু বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে । এ ভাষ্য সমাজ , দেশ তথা পৃথিবীতে একটি সুখী – সমৃদ্ধ ও শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণে সাক্ষরতার কোন বিকল্প নেই ।সকলে বর্তমান কোভিড১৯ থেকে মুক্ত থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলি এবং সুস্থ জীবন রক্ষার্থে সকলে এক যোগে কাজ করে দেশ জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca