1. admin@haworbarta.com : admin :
রাজস্থলীতে ট্রাক ও পর্যটক মোটরসাইকেল সংঘর্ষ, আহত ২ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

রাজস্থলীতে ট্রাক ও পর্যটক মোটরসাইকেল সংঘর্ষ, আহত ২

চাইথোয়াইমং মাৱমা
  • প্রকাশ মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি 

রাঙামাটি জেলার রাজস্থলীতে ট্রাক ও পর্যটক মোটর সাইকেল এর মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়। ১০ জানুয়ারী সোমবার দুপুর ১২ টায় রাজস্থলী উপজেলার, চন্দ্রঘোনা – ভায়া বাঙালহালিয়া সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজন কে চন্দ্রঘোনা খ্রিষ্টানীয় ( মিশন)হাসপাতালে চিকিৎসা পাঠানো হয়েছে। আহতরা হলেন, সাকিল হোসেন (২৭) মানিক মিয়া (২৮) তারা উভয়ে পর্যটক বলে জানাগেছে। চন্দ্রঘোনা থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, চন্দ্রঘোনা বাঙালহালিয়া সড়কের সেলমারা নাম স্থানে রাজস্থলী গামী ট্রাকের সংঙ্গে বিপরীত থেকে মোটর সাইকেল আরোহী সহ মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা মিশন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। একজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজ ( চমেক) পাঠানো হয়। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা ঘটনা স্থলে যান। দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি বাঙালহালিয়া পুলিশ ফাঁড়ীতে হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca