সোমবার, ১৮ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রোমা–লাজিও ম্যাচে দুর্দান্ত দিবালা, বিশ্বকাপ স্কোয়াডে ফেরানোর দাবি আরও জোরালোজৈন্তাপুরে সংবাদকর্মীকে পথরোধ করে দুর্ধর্ষ ছিনতাই: অস্ত্রের মুখে নগদ অর্থ লুট!ঈদগাহ-মাদ্রাসায় এমপি মিলনের ১৪ লাখ টাকার বরাদ্দ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামী গ্রেফতারলন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত সুনামগঞ্জের মেয়ে অজন্তা দেব রায়আবারও বাড়লো তেলের দামপ্রতারকদের বিরুদ্ধে জনসচেতনতায় মানবাধিকার সংগঠনের জিডিজাউয়াবাজারে দুই পক্ষের সংঘর্ষে এমপি সহ অর্ধশতাধিক আহতধানের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ- এমপি কামরুলসাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ান

রোমা–লাজিও ম্যাচে দুর্দান্ত দিবালা, বিশ্বকাপ স্কোয়াডে ফেরানোর দাবি আরও জোরালো

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ইতালিয়ান সিরি’আর হাইভোল্টেজ ম্যাচে রোমা এর হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন আর্জেন্টাইন তারকা পাউলো দিবালা । চিরপ্রতিদ্বন্দ্বী এস এস লাজিও এর বিপক্ষে ম্যাচে তিনি শুধু আক্রমণভাগে প্রাণই ফেরাননি, একটি গুরুত্বপূর্ণ অ্যাসিস্টও করেছেন।
ম্যাচ শেষে জনপ্রিয় ফুটবল রেটিং প্ল্যাটফর্মে দিবালা পেয়েছেন ৮.০ রেটিং। পুরো ম্যাচে ৮৮ মিনিট মাঠে থেকে তিনি বল কন্ট্রোল, সুযোগ তৈরি এবং আক্রমণ পরিচালনায় ছিলেন অসাধারণ। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন সমর্থকরা।
এমন পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে—আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি যদি এই ম্যাচটি দেখে থাকেন, তাহলে আগামী বিশ্বকাপের স্কোয়াডে দিবালাকে ডাক দেওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। অনেক সমর্থকের মতে, তিনি শুধু স্কোয়াডেই নয়, মূল একাদশেও জায়গা পাওয়ার যোগ্য।
দীর্ঘ সময় ইনজুরি ও অনিয়মিত সুযোগের কারণে জাতীয় দলে ধারাবাহিক হতে না পারলেও রোমার হয়ে দিবালার বর্তমান ফর্ম আবারও তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে তার অভিজ্ঞতা ও সৃজনশীলতা আর্জেন্টিনার জন্য বড় অস্ত্র হতে পারে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281