1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জে বাসের চাপায় বৃদ্ধ মহিলার মৃত্যু!  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

শান্তিগঞ্জে বাসের চাপায় বৃদ্ধ মহিলার মৃত্যু! 

শহিদুল ইসলাম রেদুয়ান
  • প্রকাশ শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১৩২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদন:- সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাস চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের নাম রুপবার বিবি (৭২) উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত জমশেদ আলীর স্ত্রী।

শনিবার বিকাল সাড়ে তিন টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের মাহমুদপুর এলাকায় আল মদিনা জামে মসজিদের দক্ষিণ পাশের সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে শ্যামলী বাসের চাপায় এক বৃদ্বার মহিলার মৃত্যু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে তিনি রাস্তা পার হচ্ছিলেন। এসময় সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী শ্যামলী বাস বৃদ্ধাকে ছাপা দেয়। ঘটনাস্থলে বৃদ্ধা রুপবার বিবি মারা যান। পরে হাইওয়ে পুলিশ ঘাতক বাস ও চালককে আটক করে। এসময় বাসে থাকা যাত্রীদের অন্য আরেকটি বাসে তুলে দেয়া হয়।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন বিষয়টি নিশ্চিত করেন জানান, বিকেল শ্যামলী বাসের ছাপায় একজনের মৃত্যু হয়েছে।এবং দূর্ঘটনাটি পরপর বাস ও চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ।আর ঢাকাগামী যাত্রীদের আরেকটি বাসে তুলে দেয়া হয়েছে।

শহিদুল ইসলাম রেদুয়ান / ২৬শে মার্চ ২০২২ খ্রিস্টাব্দ। 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca