1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জে রাস্তা নিয়ে সংঘর্ষ! আহত অর্ধশতাধিক। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

শান্তিগঞ্জে রাস্তা নিয়ে সংঘর্ষ! আহত অর্ধশতাধিক।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:- সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে বাড়ির রাস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশত লোক।

রবিবার দুপুরে ইউনিয়নের বীরগাঁও গ্রামে মিজানুর রহমান ওরফে নিজাম উদ্দিন ও আমাজদ আলীর গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, কিছুদিন ধরে গ্রামের মিজানুর রহমান ওরফে নিজাম উদ্দিন ও আমাজদ আলীর গোষ্ঠীর মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল।

রবিবার সকাল ১১ টায় শালিসের উপস্থিতিতে বাড়ির রাস্তা নির্ধারণের সময় দুই পক্ষের লোকেরা বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে নিজাম উদ্দিনের লোকেরা প্রতিপক্ষ আমজদ আলীর বাড়িতে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

দুই ঘন্টার অধিক সময় দফা দফায় দেশী অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিগঞ্জ থানা পুলিশ।পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়ে শান্তিগঞ্জ থানার ওসি মোক্তাদির হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্থানীয় ইউপি সদস্য জুবায়ের আহমদ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca