1. admin@haworbarta.com : admin :
শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন,১ জনের কারাদণ্ড - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন,১ জনের কারাদণ্ড

আব্দুল্লাহ আল-যোবায়ের
  • প্রকাশ মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২২৪ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার মীর নাহিদ আহসান এর নির্দেশনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলার ভুনবীর ইউনিয়নের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আজ ৯ আগস্ট ২০২১ ইং ভ্রাম্যমাণ আদালত উক্ত ইউনিয়নের সাতগাঁও চৌমূহনা, ভুনবীর চৌমূহনা, মির্জাপুর রোড, ভুনবীর গ্রাম ও বাদে আলিশারকুলে অবৈধভাবে উত্তোলন করা ২,০১,১২৭ ( দুই লাখ এক হাজার একশো সাতাশ) ঘনফুট বালু জব্দ করে। জব্দকৃত বালু বিধিমত নিলামে বিক্রির জন্য প্রক্রিয়া চলমান। এছাড়া ভুনবীর গ্রামের হাওর এলাকায় মেশিন দিয়ে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভুনবীর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মো. আব্দুল ওয়াহিদকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ৫(১) ধারা লংঘনের অভিযোগে ১৫(১) অনুযায়ী ১ ( এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন। বালু উত্তোলনে ব্যবহৃত দুটি মেশিন ঘটনাস্থলে ধ্বংস করা হয়।

অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অদ্য দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন। প্রসিকিউশন সহযোগিতায় শ্রীমঙ্গল থানা পুলিশ।

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অব্যাহতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। এ অপরাধের সাথে যুক্ত সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca