1. admin@haworbarta.com : admin :
জামালগঞ্জ উপজেলায় ২ জন খুন-হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

জামালগঞ্জ উপজেলায় ২ জন খুন-হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্কঃ
  • প্রকাশ সোমবার, ১০ মে, ২০২১
  • ৩৫২ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

সুনামগঞ্জ জেলাধীন জামালগঞ্জ উপজেলায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে ভাই-ভাবী খুন হয়েছেন।
রবিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, আলিপুর গ্রামের আলমগীর হোসেন (৩২) ও তার স্ত্রী মুর্শেদা বেগম (২৮)।

তথ্য সূত্রে জানা যায়, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে রবিবার রাত পৌনে ৮টার দিকে আলীপুর গ্রামের আলমগীর ও তার চাচাতো ভাই রাসেলের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রাসেল ধারালো অস্ত্র দিয়ে আলমগীর ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করে। পরে স্বজনরা গুরুতর অবস্থায় স্বামী-স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম জানান, দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে ধরতে অভিযান চলছে ।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca