1. admin@haworbarta.com : admin :
দোয়ারাবাজারে পুলিশ উইমেন নেটওয়ার্কের মতবিনিময় সভা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

দোয়ারাবাজারে পুলিশ উইমেন নেটওয়ার্কের মতবিনিময় সভা

আসিস রহমান
  • প্রকাশ সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সদরের মহিবুর রহমান মানিক বালিকা বিদ্যালয়ে বিদ্যালয়ে দোয়ারাবাজার থানা পুলিশের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মহিবুর রহমান মানিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক সলিলেন্দু তালুকদারের সভাপতিত্বে ও দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল হাওলাদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভুঁইয়া, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বাল্যবিবাহ, নিরাপদ ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার, নারী নির্যাতন, মাদক সেবন প্রতিরোধের বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা করেন। পরে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়। এরপর বিজয়ীদের মধ্যে সম্মাননা ও পুরস্কার প্রদান করেন অতিথিরা। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca