1. admin@haworbarta.com : admin :
কুষ্টিয়া ইসলামিয়া কলেজে দুদকের অভিযান - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

কুষ্টিয়া ইসলামিয়া কলেজে দুদকের অভিযান

কে এম শহীন রেজা
  • প্রকাশ মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৪ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য এবং ভুয়া বিল-ভাউচার তৈরি করে কলেজ ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন দুদকের কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. জাকারিয়া।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে দুদক টিম ওই কলেজ পরিদর্শন করে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করে। এর মধ্যে কিছু অভিযোগের বিষয়ে সুপ্রিম কোর্টে রিট চলমান রয়েছে, যা বর্তমানে আদালতের এখতিয়ারভুক্ত। দুদক টিম থেকে জানানো হয়, কলেজের দোকান বরাদ্দ ও নতুন ভবন নিমার্ণে যথাযথ নীতিমালা অনুসরণ করা হয়েছে কি না তা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। এসব বিশ্লেষণ করে দুদক কার্যালয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে।

দুদক সূত্রে আরো জানা যায়, কুষ্টিয়ার ঐতিহ্যবাহী ইসলামিয়া কলেজে ২০১০ সাল থেকে অধ্যক্ষের দায়িত্বে আছেন নওয়াব আলী। তার বিরুদ্ধে গুরুতর নানা অভিযোগ উঠেছে। নিয়োগ-বাণিজ্য থেকে শুরু করে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে কলেজ ফান্ডের টাকা লুটপাট করে চলেছেন তিনি। শহরের প্রাণকেন্দ্র এনএস রোডে অবস্থিত কলেজের নিজস্ব মার্কেট ও দোকান রয়েছে তিন শতাধিক। সেখান থেকে প্রতি মাসে বিপুল টাকা কলেজের ফান্ডে জমা হয়। সে কারণে এ প্রতিষ্ঠানের ওপর নজর থাকে সবার।

অধ্যক্ষ নওয়াব আলী জালিয়াত হিসেবে প্রমাণিত হয়েও কলেজ পরিচালনা পর্ষদসহ প্রভাবশালীদের ম্যানেজ করে অধ্যক্ষের পদ আঁকড়ে রেখেছেন তিনি।শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পরিচালনা পর্ষদকে নির্দেশ দিলেও তা করা হয়নি। এসব কারণে গভীর সংকটে পড়তে বসেছে কলেজটি।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca