1. admin@haworbarta.com : admin :
গৃহবধূকে গণধর্ষণ! - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

গৃহবধূকে গণধর্ষণ!

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টঃ- হবিগঞ্জের মাধবপুরে চাঞ্চল্যকর গৃহবধূ গণধর্ষণ মামলার প্রধান আসামি আসকির মিয়া ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব। এর পর তাদের মাধবপুর থানায় হস্তান্তর করে র‌্যাব।

শনিবার হবিগঞ্জ ক্যাম্পের একটি দল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইরল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৯ এর হবিগঞ্জ ক‌্যাম্পের স্কয়াড কমান্ডার আব্দুল্লাহ আল নোমান বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গত ৫ ডিসেম্বর মাধবপুরের কালিনগর গ্রামে নিজ ঘরে শুয়েছিলেন ওই গৃহবধু। তার স্বামী চাকরির সুবাদে ব্রাহ্মণবাড়িয়ায় থাকতেন। এ সুযোগে একই গ্রামের বখাটে আসকির ও তার সহযোগীরা গভীর রাতে দরজা কেটে তার ঘরে প্রবেশ করে। একপর্যায়ে ওই গৃহবধূকে হাত-পা বেঁধে ধর্ষণ করে তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় গত ৬ ডিসেম্বর আসকিরসহ চারজনকে আসামি করে মাধবপুর থানায় ধর্ষণ মামলা করেন ওই গৃহবধূ। তথ্য-প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন আসামিরা। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca