1. admin@haworbarta.com : admin :
কুষ্টিয়ায় আ'লীগ নেতা মামলায় ৫ জন গ্রেফতার - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

কুষ্টিয়ায় আ’লীগ নেতা মামলায় ৫ জন গ্রেফতার

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭২ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

কুষ্টিয়া জেলার ভেড়ামারায় আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমানকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান দুই আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর সদস্যরা। গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ সকালে সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক অতিরিক্ত ডিআইজি রফিকুল হাসান গনি।

গ্রেফতারকৃতরা হলেন- কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার চন্ডিপুর গ্রামের সোনা মালিথার ছেলে মিন্টু মালিথা, নজরুল মালিথার ছেলে রনি মালিথা, একই গ্রামের আব্দুল হামিদের ছেলে জনি ও ড্যানি এবং জফো প্রামাণিকের ছেলে জারমান প্রামাণিক।

র‌্যাব-১২ অধিনায়ক রফিকুল ইসলাম গনি বলেন, গ্রেফতারকৃত মিন্টু মালিথা ও রনি মালিথা আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা দুজন সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত। বাকি তিন আসামি হত্যাকাণ্ডে নানাভাবে সহযোগিতা করেছেন।

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রয়ারি সকালে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca