মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

নাসিরনগরে কৃষকের মাঝে কৃষি যন্ত্র, বীজ ও সার বিতরণে ভার্চুয়ালে যুক্ত হন- সংগ্রাম এম পি 

সুজিত কুমার চক্রবর্তী
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৩৫০ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ জেলার নাসিরনগর উপজেলায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প এর আওতায় উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের কৃষি যন্ত্র এবং কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

৭ এপ্রিল বৃহস্পতিবার ২০২২ বিকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে কৃষি অফিস চত্বরে জাপানি প্রযুক্তির কম্বাইন হারভেষ্টার ও বিনামূল্যে উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ, সার বিতরণে ভার্চুয়ালে শুভ উদ্বোধন করেন, ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া -১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান খান শাওন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, চেয়ারম্যান পুতুল রানী দাস।

উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা,উপসহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কৃষক প্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।ভর্তুকি কার্যক্রমে কৃষি যন্ত্র ছিল, জাপানি প্রযুক্তির কম্বাইন হারভেষ্টার (ধান কর্তন) ১৫টি , রিপার ২টি, পাওয়ার থ্রেসার ৩টি, মেইজ শেলার ৫ টি, পাওয়ার উইডার ১টি। তাছাড়াও ২২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা জনপ্রতি আউশ ধানের বীজ ১০ কেজি, ডেএফ সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656