1. admin@haworbarta.com : admin :
প্রকাশিত সংবাদে ভিন্নমত পোষন করেছেন মনোয়ার আলী। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

প্রকাশিত সংবাদে ভিন্নমত পোষন করেছেন মনোয়ার আলী।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ১৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব ডেস্ক: সিলেটের একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদে ভিন্নমত পোষন করেছেন প্রবাসী মনোয়ার আলী। তিনি বলেন- সৈয়দ ফরিদ আহমদের সঙ্গে জায়গা-জমি নিয়ে বহু দিন থেকে আামর ঝামেলা চলছে বিধায় সে একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমার সম্মানহানি ও আমাকে হয়রানি করার অপ্রচেষ্টায় লিপ্ত রয়েছে।

তাছাড়া গত ১০ই এপ্রিল সিলেটের একটি অনলাইন পত্রিকায় ‘সিলেটে প্রতারক স্বামী-স্ত্রী’র ফাঁদে যুক্তরাজ্য প্রবাসী : কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগ’ শিরোনামে যে সংবাদটি প্রকাশিত তা বিত্তিহীন দাবী করে তিনি বলেন, সৈয়দ ফরিদ আহমদ আমার সম্মানিত সাংবাদিক ভাইদের নিকট সঠিক তথ্য গোপন রেখে মিথ্যা তথ্য দিয়ে আমি ও আমার পরিবারের সম্মানহানি ঘটানোর লক্ষ্যে একের পর সংবাদ করিয়ে যাচ্ছে যা মুটেও সত্য নয়।

তিনি আরো বলেন- যে মামলা সুত্রে সে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করিয়ে আমার মানহানি করছে সেই মামলাটি এখনো সিইডি পুলিশের নিকট তদন্তধীন রয়েছে। মামলার তদন্ত কার্যক্রম যেহেতু শেষ হলো না কিংবা আমাকে আসামি অভিযুক্ত করে মাননীয় আদলতে রিপোর্টও দাখিল হয় নি সেক্ষেত্রে আমাকে আসামি আখ্যায়িত করে সংবাদ প্রকাশ মুটেও সঠিক না। তবে আমাকে সমাজে হেওপ্রতিপন্ন করার লক্ষ্যে সৈয়দ ফরিদ আহমদ আমার সম্মানিত সাংবাদিক ভাইদের নিকট ভুল তথ্য দিয়ে সংবাদ করিয়ে যাচ্ছে। তবে আমি সত্য ও ন্যায়ের পক্ষে আছি বিধায় আমি আশাবাদী উক্ত মামলার রিপোর্টটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হলে আমার পক্ষে আসবে ইনশাআল্লাহ।

সর্বশেষ মোঃ মনোয়ার আলী এরকম লোকের বিত্তিহীন তথ্যের বিত্তিতে আমি কিংবা যে কারো বিরুদ্ধে কোন ধরণের উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ না করার জন্য সম্মানিত সাংবাদিক ভাইদের নিকট আমার আকুল আবেদন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca