শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

নাসিরনগরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে সভা।

হাওড় বার্তা ডেস্ক
  • আপডেট বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৫২ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ ২০২২ কার্যক্রম উপলক্ষে উপজেলা সমম্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

বুধবার ১১ মে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান খান শাওন এর সভাপতিত্বে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে উপজেলা সমম্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, গুনিয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জিতু মিয়া, ফান্দাউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুকুজ্জামান ফারুক, হরিপুর ইউনিয়ন পরিষদ মোঃ ফারুক মিয়া, চাপরতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মনসুর আলী ভূইয়া, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম প্রমুখ। তাছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিকসহ উপজেলা সমন্বয় কমিটির সদস্য গণ।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281