1. admin@haworbarta.com : admin :
ধর্মপাশায় হাওড়ে নৌকা ডুবে জেলে নিখোঁজ!  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ধর্মপাশায় হাওড়ে নৌকা ডুবে জেলে নিখোঁজ! 

মহি উদ্দিন আরিফ
  • প্রকাশ সোমবার, ১৬ মে, ২০২২
  • ১৫৫ বার পড়া হয়েছে

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ধারাম হাওরের গাগলাখালী ফসলরক্ষা বাঁধের ভাঙা অংশ পার হতে গিয়ে মো. সোহেল মিয়া (৪০) নামের এক জেলে নৌকা সহ নিখোঁজ হয়েছে।

সোমবার (১৬ই মে) সকাল ৬টার দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিখোঁজ জেলে সোহেল মিয়া উপজেলার জয়শ্রী ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত মজিদ আলীর ছেলে।

জানা যায়, বৈশাখী ঝড় ও প্রবল বৃষ্টি কারণে বন্যার কারনে পানি বৃদ্ধি পাওয়ায় হাওরে মাছ ধরতে তার ব্যাক্তিগত নৌকা নিয়ে বের হয়। নৌকাটি নদী থেকে ধারাম হাওরে ওই ভাঙা অংশ দিয়ে প্রবেশ করার সময় পানির প্রবল স্রোতের কবলে পড়ে নৌকাটি ডুবে গিয়ে নিখোঁজ হন তিনি। নৌকা ডুবে নিখোঁজ হওয়ার বিষয়টি তার বাড়ির লোকজন জানতে পেরে তারা ঘটনাস্থলে গিয়ে আরো কয়েকটি নৌকা নিয়ে তাকে খোঁজতে থাকেন।

জয়শ্রী ইউনিয়নের ইউপি সদস্য কালাম মিয়া পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালালেও ডুবে যাওয়া নৌকা ও নিখোঁজ সোহেলকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে। তারা ডুবুরি টিম উদ্ধার অভিযানে কাজ চালাচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca