1. admin@haworbarta.com : admin :
সিলেট জেলা পুলিশের উদ্যোগে ত্রাণ পেলেন বিশ্বনাথে ৩০০ বন্যার্ত পরিবার। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

সিলেট জেলা পুলিশের উদ্যোগে ত্রাণ পেলেন বিশ্বনাথে ৩০০ বন্যার্ত পরিবার।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১ জুন, ২০২২
  • ৬১ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেট জেলা পুলিশের উদ্যোগে বিশ্বনাথ উপজেলার অসহায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার ৩০০ পরিবার পেয়েছেন বসুন্ধরা গ্রুপের খাদ্য সামগ্রী। ঢাকা থেকে পাঠানো এখাদ্য সামগ্রী আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার খাজাঞ্চী ও ১টায় উপজেলার অলংকারি ইউনিয়নে বিতরণ করা হয়।

সিলেট জেলা পুলিশের সহযোগীতায়, বিশ্বনাথ থানা পুলিশ বসুন্ধরা গ্রুপের প্রদত্ত ত্রাণ সামগ্রীগুলো বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান, সিলেট জেলা পরিষদ সদস্য সহল আল রাজী, অলংকারি ইউনিয়নের বিট পুলিশ কর্মকর্তা সৈয়দ ফখরুল ইসলাম, ইউনিয়ন পরিষদ সদস্য মো. রিয়াজ আলী, মো. সইদুর রহমান, মো. আলতাফ আলী, দুলাল মিয়া, নূর আলী, আবদুল ওদুদ, আমিনা বেগম, আসমা বেগম, শিরিয়া বেগম, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, বিট কর্মকর্তা এসআই রফিক, ইউনিয়ন পরিষদ সদস্য শফিক মিয়া, ফখরুল মিয়া, বখতিয়ার আহমদ, পংকজ বিহারী দাস, আ: রব, রইসুল ইসলাম, হবিবুল ইসলাম, ফজলুল হক, মতিন মিয়া, ফুল মালা, সোনাবান বিবি, পারভীন বেগম প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca