1. admin@haworbarta.com : admin :
চট্টগ্রামে বহিনোঙরে তেলবাহী জাহাজে আগুন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

চট্টগ্রামে বহিনোঙরে তেলবাহী জাহাজে আগুন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম বন্দরের বহিনোঙরে ‘এমটি মেঘনা ট্রেডার’ নামের একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৭টা ২৫ মিনিটের দিকে জাহাজটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে সমুদ্রে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে অভিযান শুরু করে বাংলাদেশ কোস্ট গার্ড। আগুন নিয়ন্ত্রণ এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে কোস্ট গার্ডের একাধিক ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, উদ্ধার অভিযানে অংশ নিয়েছে কোস্ট গার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’। এছাড়া বিসিজি বেইস চট্টগ্রাম ও বিসিজি আউটপোস্ট পতেঙ্গা থেকে পাঠানো হয়েছে দুটি বিশেষ ফায়ার ফাইটিং টিম। উদ্ধার কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে একাধিক হাইস্পিড বোট।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, সদস্যরা সর্বোচ্চ দক্ষতা ও সতর্কতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca