1. admin@haworbarta.com : admin :
ঝালকাঠিতে জমি বিরোধে আহত তিনজন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ঝালকাঠিতে জমি বিরোধে আহত তিনজন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

 

ঝালকাঠি সদর উপজেলার বিন্নাপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাবা ও তার দুই ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (২৭ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— হেলাল খান (৭৫), সোহেল খান (৪০) ও রানা খান (৩০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত পরিবারের অভিযোগ, হেলাল খানের ছেলে বাবু খানের জমির কলাগাছ ও কাঁটাতারের বেড়া ভেঙে ফেলার খবর পেয়ে ঘটনাস্থলে যান বাবা ও দুই ছেলে। এ সময় প্রতিপক্ষ সোহাগ মীর, তার ছেলে তুষার মীর ও মেয়ে তিশা আক্তার দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা দা ও রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের গুরুতর জখম করে। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ঝালকাঠি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গোপাল শীল জানান, একই পরিবারের তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca