1. admin@haworbarta.com : admin :
বাকলিয়ায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বাকলিয়ায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২৯ মে) ভোরে বাকলিয়ার ক্ষেতচর ৩নং গলি মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত যুবক মো. জসীম শেখ (৩০) বাকলিয়া ৩নং রোড এলাকার ক্ষেতচর বাস্তুহারা এলাকার বাসিন্দা এবং হোসেন মাঝির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন জসীম শেখকে তল্লাশি করলে তার কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান জানান, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা। ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। নগরীকে মাদকমুক্ত রাখতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।”

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca