

নালিতাবাড়ি প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে ৪ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৯ মে) বিকেলে পৌরশহরের নয়ানিকান্দা এলাকায় পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এসময় তাদের কাছ থেকে ৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার চারআলী এলাকার রাব্বানী ও আল আমিন।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মদ জব্দ করা হয়েছে এবং আটক দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

