রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বর্ণিল আয়োজনে পত্নীতলায় দাসনগর মলংশাহ মাদ্রাসার সুবর্ণজয়ন্তী সম্পন্নঈদুল আজহা উপলক্ষ্যে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে শেরপুর জেলায় মোবাইল কোর্ট অভিযানউন্নয়ন বরাদ্দের সঠিক ব্যবহার হলে আগামী বছর আরও বেশি বরাদ্দ আসবে: প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইনধুনটে সাবেক ইসলামী ছাত্র শিবির নেতৃবৃন্দদের ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠানশেরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিতস্ত্রীর ওপর অভিমান করে নালিতাবাড়ীতে হাফেজ যুবকের আত্মহত্যাশখ পূরণের বাইকেই ঝরল তরুণ প্রাণক্রেতা না পেয়ে নদীতে চামড়া নিক্ষেপএক দিনের ব্যবধানে বাবা ও মেয়ের মৃত্যুতে শোকের ছায়াপূর্বধলায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে খেলাধুলার সামগ্রী  বিতরণ

উন্নয়ন বরাদ্দের সঠিক ব্যবহার হলে আগামী বছর আরও বেশি বরাদ্দ আসবে: প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

গৌরীপুর ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৩০ মে, ২০২৬ খ্রিঃ) সকাল ১১টায় গৌরীপুর উপজেলা পাবলিক হলে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়ার রাষ্ট্রীয় অবদান স্মরণ করার পাশাপাশি দলীয় ঐক্য ধরে রাখা, উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন সাম্প্রতিক সময়ে ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে তৈরি হওয়া বিভিন্ন অভিযোগ-অনুযোগের প্রসঙ্গ তুলে ধরেন। নেতাকর্মীদের সংযমী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি কল্যাণমূলক কর্মসূচিকে ঘিরে নিজেদের মধ্যে বিরোধ ও বিভক্তি তৈরি করা কোনোভাবেই কাম্য নয়। কোনো ভুল বা অসঙ্গতি থাকলে তা আলোচনা ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সমাধান করতে হবে।

তিনি আরও বলেন, আমরা সবাই একই আদর্শের কর্মী। আমাদের মনে রাখতে হবে, সরকার গঠনের পর থেকেই নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা যদি নিজেদের ভুলের মাধ্যমে সুযোগ তৈরি করে দিই, তবে বিরোধীরা সেটিকে কাজে লাগানোর চেষ্টা করবে। তাই ব্যক্তিগত ক্ষোভ বা ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে দল ও দেশের বৃহত্তর স্বার্থকে গুরুত্ব দিতে হবে।

গৌরীপুরের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের জন্য সরকার থেকে নিয়মিত বরাদ্দ আনার চেষ্টা চলছে। জনগণের কল্যাণে এসব বরাদ্দ যথাযথভাবে ব্যবহার করা গেলে এলাকার উন্নয়ন আরও বেগবান হবে।

আগামী কয়েক দিনের মধ্যেই নতুন উন্নয়ন বরাদ্দ বিতরণ করা হবে জানিয়ে তিনি সংশ্লিষ্টদের হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে, অন্যথায় বরাদ্দের অর্থ ফেরত যাওয়ার ঝুঁকি রয়েছে।

ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন দৃঢ়তার সাথে বলেন, জুন মাসে যে বরাদ্দগুলো আসবে, সেগুলোর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা গেলে আগামী বছর আরও বেশি বরাদ্দ আনার সুযোগ তৈরি হবে। বরাদ্দ এনে দেওয়ার দায়িত্ব আমাদের, আর সততার সাথে সঠিকভাবে কাজ সম্পন্ন করার দায়িত্ব আপনাদের।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি জানান, প্রকল্পের কাজের মান নিশ্চিত করতে তিনি নিজেই মাঠপর্যায়ে পরিদর্শন করবেন। কাজের মান ঠিক না থাকলে কোনো বিল অনুমোদন করা হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমান দেশের সংকটকালীন সময়ে সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে নতুন পথ দেখিয়েছেন। উন্নয়ন, উৎপাদন ও জাতীয়তাবাদী চেতনা প্রতিষ্ঠায় তাঁর অবদান আজও এ দেশের মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে আছে। তাঁর সেই কালজয়ী আদর্শ ধারণ করেই আমাদের দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ আইনজীবী সমিতির সভাপতি ও উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নূরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব আব্দুর রহমান বাবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সোবহান সুলতান, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ এবং ভারপ্রাপ্ত সদস্যসচিব রমজান হোসেন খান জুয়েলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র ও আধুনিক উন্নয়নের অন্যতম প্রধান স্থপতি। তাঁর আদর্শকে বাস্তবে রূপ দিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে আসা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক অংশ নেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281