1. admin@haworbarta.com : admin :
ঈদুল আজহা উপলক্ষ্যে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে শেরপুর জেলায় মোবাইল কোর্ট অভিযান - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ঈদুল আজহা উপলক্ষ্যে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে শেরপুর জেলায় মোবাইল কোর্ট অভিযান

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

 

আজ ৩০ মে শনিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে যাত্রীদের ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে শেরপুর জেলার বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সিএনজি, অটোরিকশা ও বাস কাউন্টারগুলোতে ভাড়া আদায়ের বিষয়টি নিবিড়ভাবে তদারকি করা হয় এবং চালক, মালিক ও পরিবহন সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

শেরপুর সদর উপজেলা:

শ্রীবরদী, বকশীগঞ্জ, ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও জামালপুরগামী সিএনজি স্ট্যান্ড, নিউ মার্কেট এবং অষ্টমীতলা বাস কাউন্টারে পরিচালিত ২টি মোবাইল কোর্টে ৯টি মামলায় মোট ৩,৩০০ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া শেরপুর শহরের নালিতাবাড়ী বাসস্ট্যান্ড, খোয়ারপাড় মোড় ও অষ্টমীতলা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অতিরিক্ত ভাড়া আদায়, লাইসেন্সবিহীন যানবাহন পরিচালনা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে ৩,৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। খোয়ারপাড় এলাকাতেও অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে মনিটরিং করা হয় এবং চালকদের সতর্ক করা হয়।

ঝিনাইগাতী উপজেলা:
ঝিনাইগাতী ও তিনানী বাজারে ঢাকাগামী বাস কাউন্টারগুলোতে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর সতর্কতা প্রদান করা হয়। তিনানী বাজার সিএনজি স্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি মামলায় মোট ১,০০০ টাকা জরিমানা করা হয়।

নকলা উপজেলা:
নকলা উত্তর বাজার সিএনজি স্ট্যান্ড ও হলপট্টি মোড় এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৮টি মামলায় মোট ৫,৮০০ টাকা জরিমানা করা হয় এবং চালকদের অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

নালিতাবাড়ী উপজেলা:
গরকান্দা, গাজীর খামার, দক্ষিণ বাজার সিএনজি স্টেশন এবং ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে চালক ও মালিক সমিতিকে সতর্ক করা হয় এবং আদায়কৃত অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়।

শ্রীবরদী উপজেলা:
চৌরাস্তায় পরিচালিত অভিযানে সিএনজি ও অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি পর্যবেক্ষণ করা হয়। চালকদের সতর্ক করা হয় এবং আদায়কৃত অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়।

জেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম ঈদযাত্রায় যাত্রীসেবার মানোন্নয়ন, যাত্রী হয়রানি প্রতিরোধ এবং নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণে অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca