রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জগন্নাথপুর উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতরাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-বাংলাদেগাবতলীতে জাম্বুরা গাছে অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধারমান্দায় কচুক্ষেত থেকে ২.৫০ কেজি ওজনের গাঁজা গাছ উদ্ধার, একজন গ্রেফতারঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টোচিতলমারীতে মহিলা দলের উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত।বিশ্বম্ভরপুরে পুসাবের ত্রয়োদশ কার্যনির্বাহী পরিষদ গঠিতধামইরহাটে এমপির সঙ্গে শিক্ষকদের ঈদ শুভেচ্ছা বিনিময়ঝড়ে উপড়ে পড়া গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিকনালিতাবাড়ীতে শিক্ষক রুহুল আমীনের প্রয়াণে শোক

ধামইরহাটে এমপির সঙ্গে শিক্ষকদের ঈদ শুভেচ্ছা বিনিময়

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি ধামইরহাট (নওগাঁ)

নওগাঁর ধামইরহাট উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো, লুৎফর রহমান এর নেতৃত্বে ৪৭ নওগাঁ-২ আসনের এমপি ইন্জিনিয়ার মো, এনামুল হক এর সঙ্গে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেছেন সমিতির নেতারা।

শনি বার (৩০ মে) সকাল ১১ টায় তার নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত এডহক কমিটির কার্যনির্বাহী সদস্য সহ বিভিন্ন স্কুলের প্রধান ও সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন।

 

সাক্ষাৎকালে ধামইরহাটের মাধ্যমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন স্কুল ও কলেজের সমস্যা সহ নানা বিষয়ে আলোচনা হয়। মাধ্যমিক শিক্ষক সমিতির নেতারাদের উদ্দেশ্য এমপি বলেন, “বিভিন্ন কার্যক্রম ও নীতিগত সহায়তা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবো ইনশাল্লাহ।” পাশাপাশি শিক্ষক সমিতিকে পাশে থাকার আহবান জানান। পরে আলোচনায় শিক্ষক সমিতির নেতারা একটি নিয়মিত কমিটি গঠন করার প্রস্তাবও তুলে ধরেন।

এমপি মহোদয় আগত নেতৃবৃন্দ ও শিক্ষকদের মিষ্টি বিতরণের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ধামইরহাট শিক্ষক সমিতির পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে বই তুলে দেওয়া হয় এমপি ইন্জিনিয়ার মো, এনামুল হক কে।মহুর্তে অনুষ্ঠান হয়ে উঠে একটি উৎসব মুখর পরিবেশে।

এসময় আরো উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি ও ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, আব্দুর রহমান, আড়ানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো,রবিউল ইসলাম, কুলফৎপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো,হারুন অর রশিদ সহ অন্যান প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।

 

উল্লেখ্য,এমপি সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং ধামইরহাট শিক্ষক সমিতির পাশে থাকার প্রতিশ্রুতি দেন ও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281