রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জগন্নাথপুর উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতরাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-বাংলাদেগাবতলীতে জাম্বুরা গাছে অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধারমান্দায় কচুক্ষেত থেকে ২.৫০ কেজি ওজনের গাঁজা গাছ উদ্ধার, একজন গ্রেফতারঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টোচিতলমারীতে মহিলা দলের উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত।বিশ্বম্ভরপুরে পুসাবের ত্রয়োদশ কার্যনির্বাহী পরিষদ গঠিতধামইরহাটে এমপির সঙ্গে শিক্ষকদের ঈদ শুভেচ্ছা বিনিময়ঝড়ে উপড়ে পড়া গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিকনালিতাবাড়ীতে শিক্ষক রুহুল আমীনের প্রয়াণে শোক

গাবতলীতে জাম্বুরা গাছে অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের মহিষবাথান পশ্চিমপাড়া গ্রামে রাকিব (৩২) নামে এক অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রাকিব সোনাতলা উপজেলার দিগদার ইউনিয়নের কর্পুর গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি বর্তমানে গাবতলীর মহিষবাথান পশ্চিমপাড়ায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। পারিবারিক সূত্রে জানা যায়, তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
রোববার (৩১ মে) সকালে শ্বশুরবাড়ির পাশের একটি জাম্বুরা গাছে রাকিবের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি গাবতলী থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, পারিবারিক অভিমান থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
গাবতলী থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281