

কুমিল্লার হোমনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে তালিম নগরের বাসিন্দা শাহিনের বসতঘরসহ ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
আজ রবিবার দুপুরের দিকে উপজেলার চান্দেরচর ইউনিয়নের তালিমনগর দক্ষিণ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, ঘরে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।ততক্ষনে অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত মো. শাহিন জানান, আগুনে তার বসতঘর এবং ঘরে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। এতে তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের নিকট ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

