সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী ফোরামে সহ-সভাপতি মুফতি মঈনুল হক মমিনসুনামগঞ্জ শিক্ষক ফোরামে যুগ্ম সম্পাদক হলেন প্রভাষক মাও. আতিকুল হকশান্তিগঞ্জে সড়কে বাস চাপায় যুবকের প্রাণহানী জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্নসুনামগঞ্জে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সহযোগিতার আশ্বাস পুলিশেরসিলেটে মোটর চালক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিতদিরাই প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি লিটন-সম্পাদক ইমরানজটিল সিজারে আস্থার নাম ডাঃ লিপিকাকেশবপুর ক্রিকেট ক্লাবে নতুন কমিটি ঘোষণাজগন্নাথপুরে চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুলে’র গণসংযোগ 

সুনামগঞ্জে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সহযোগিতার আশ্বাস পুলিশের

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ: বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়।

রোববার দুপুরে শহরের হাজীপাড়ায় পুলিশ সুপারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জেলা জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুলশ রাজ পাল, যুগ্ম সাধারণ সম্পাদক অমর চক্রবর্তী, কোষাধ্যক্ষ বিপ্লব কান্তি তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় জেলা জন্মাষ্টমী পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক শিবু পোদ্দার, জয়ন্ত তালুকদার পুল্টনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বলেন, দেশের অন্যান্য জেলার তুলনায় সুনামগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এ জেলায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তারা ভবিষ্যতেও সব ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার বলেন, সুনামগঞ্জ সম্প্রীতির এক অনন্য জনপদ। জেলার মানুষের পারস্পরিক সহাবস্থান ও ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, পুলিশ সুপারের নেতৃত্বে জেলার আইনশৃঙ্খলা বাহিনী ভবিষ্যতেও সব ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281