1. admin@haworbarta.com : admin :
কাঁদিয়ে গেলে বাবা-মুফতি আল-আমিন ইসলাম সরকার যুক্তিবাদী - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

কাঁদিয়ে গেলে বাবা-মুফতি আল-আমিন ইসলাম সরকার যুক্তিবাদী

মুফতি আল-আমিন ইসলাম সরকার যুক্তিবাদী
  • প্রকাশ শনিবার, ২২ মে, ২০২১
  • ৫০৩ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

কাঁদিয়ে গেলে বাবা
দূরে বহু দূরে
আসবে না জানি আর
এই ভূবনে-
তোমার স্মৃতি ভাসে
হ্রদয় স্পটে।

ডাঃ ছিলে তুমি
ছিলে আলেমে দ্বীন
ছিলে হাফেজে কোরআন
বিশুদ্ধ কোরআন শিক্ষা দিয়ে
করেছ আলোকিত কত প্রাণ।

হাজারো ছাত্র কাঁদে আজও
তোমার স্মৃতি স্মরণ করে
কত ভক্ত কত প্রিয়জন
তোমার বিরহে ব্যতিত প্রাণ।

এলমে শরীয়ত
এলমে তরীকতে ছিলে
ব্রতী তুমি
তোমার ছোঁয়াতে
কত পথহারা পেয়েছে পথ
জীবন গেছে বদলে
তোমারই দিকনির্দেশনা পেয়ে।

তুমি ছিলে সমাজসেবক
বিনীমূল্যে দিয়েছ সেবা
অসহায় মানুষের তরে-
তোমার হাসিতে প্রাণ জুড়াত
হাজারো ব্যতিত মন।

সুন্নিয়ত প্রচারে ছিলে তুমি
অগ্রণী সৈনিক
কভু নাহি পেতে ভয়
নবীর প্রেমিক ছিলে তুমি
হাজারো আলেমের কওল।

সরকার বংশে জন্ম তোমার
বিথঙ্গল হোসেনপুর গ্রাম
জাকির হোসাইন নাম তোমার
লোক মুখে পরিচিত
হাফেজ জাকারিয়া
জন্মভূমির প্রতি ছিল
অগাধ ভালবাসা
তুমি ছিলে দেশপ্রেমী
ছিলে উদারমনা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca