1. admin@haworbarta.com : admin :
কুষ্টিয়ার র‍্যাবের অভিযানে সাঁজা প্রাপ্ত আসামী আক্তারুজ্জামান চাদু গ্রেফতার-হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

কুষ্টিয়ার র‍্যাবের অভিযানে সাঁজা প্রাপ্ত আসামী আক্তারুজ্জামান চাদু গ্রেফতার-হাওড় বার্তা

কে এম শাহীন রেজা
  • প্রকাশ শনিবার, ২৯ মে, ২০২১
  • ২৮৯ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আক্তারুজ্জামান ওরফে চাদু র‍্যাবের হাতে গ্রেফতার। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, সাঁজা প্রাপ্ত আসামী এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।এরই ধারাবাহিকতায় ২৯/০৫/২০২১ ইং তারিখ দুপুর দেড়টার সময় র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডর মেজর মাহফুজুর রহমান এর নেতৃত্বে র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল “কুষ্টিয়া জেলার সদর থানাধীন ১৫/৩ আব্দুল জলিল সড়ক হরিশংকরপুর আসামীর নিজ বাড়ী হতে” এক বিশেষ অভিযান পরিচালনা করে সিআর মামলার সাঁজা প্রাপ্ত আসামী মোঃ আক্তার হোসেন (৪৫), পিতা-মৃত আব্দুল বারী, সাং-আব্দুল জলিল সড়ক হরিশংকপুর, পোষ্ট-মোহিনী মিলস, থানা-সদর, জেলা-কুষ্টিয়া‘কে গ্রেফতার করা হয়।

এ সময় তাহার নিকট থেকে ০১(এক) মোবাইল ফোন উদ্ধর করা হয়। উল্লেখ্য যে, উক্ত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মাননীয় বিজ্ঞ আদলতে এন আই এ্যাক্টঃ এর ১৩৮ ধারা মোতাবেক সাঁজা প্রাপ্ত পলাতক আসামী ছিলেন। পরবর্তীতে উক্ত আসামীকে গ্রেফতার করিয়া কুষ্টিয়া জেলার সদর থানার পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়েছে। এ ধরণের সাঁজা প্রাপ্ত আসামীদে বিরুদ্ধে অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca