বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
গোলাপগঞ্জে ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভাসুনামগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী ফোরামে সহ-সভাপতি মুফতি মঈনুল হক মমিনসুনামগঞ্জ শিক্ষক ফোরামে যুগ্ম সম্পাদক হলেন প্রভাষক মাও. আতিকুল হকশান্তিগঞ্জে সড়কে বাস চাপায় যুবকের প্রাণহানী জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্নসুনামগঞ্জে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সহযোগিতার আশ্বাস পুলিশেরসিলেটে মোটর চালক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিতদিরাই প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি লিটন-সম্পাদক ইমরানজটিল সিজারে আস্থার নাম ডাঃ লিপিকাকেশবপুর ক্রিকেট ক্লাবে নতুন কমিটি ঘোষণা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। হাওর বার্তা

মোঃ আবু খালেদ
  • প্রকাশ শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩৪৮ বার পড়া হয়েছে

 বিশেষ প্রতিনিধি দক্ষিণ সুনামগঞ্জ

সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি।

কারাগারের থাকাকালীন সময়ে শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়েন। তখন বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপসহীন মনোভাব ও অনড় দাবির মুখে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। এরপর থেকে দিনটি শেখ হাসিনার কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।

এ বছর বৈশ্বিক মহামারি করোনার কারণে শেখ হাসিনার কারামুক্তি দিবস স্বাস্থ্যবিধি মেনে পালন করবে বিভিন্ন সংগঠন। দিবসটি উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সীমিত পরিসরে আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281