1. admin@haworbarta.com : admin :
প্রবাসী জয় নেহালের সহযোগিতায় কুষ্টিয়া করোনা আক্রান্ত রোগীদের মাঝে খাবার বিতরণ -হাওড় বার্তা  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

প্রবাসী জয় নেহালের সহযোগিতায় কুষ্টিয়া করোনা আক্রান্ত রোগীদের মাঝে খাবার বিতরণ -হাওড় বার্তা 

কে এম শহীন রেজা
  • প্রকাশ শনিবার, ২৬ জুন, ২০২১
  • ১১৮ বার পড়া হয়েছে

 কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়া সদর জেনারেল হাসপাতালটি বর্তমানে করোনা হাসপাতাল হিসাবে ঘোষনা হওয়ার পর থেকে প্রবাসী জয় নেহালের সহযোগিতায় করোনা রোগীদের মাঝে ১ বেলা রান্না খাবার বিতরন করছেন কুষ্টিয়া টালিপাড়ার বাসীন্দাগন। এই পর্যন্ত মোট ৪ দিন খাবার বিতরন করেছেন তারা।

কুষ্টিয়া জেলা প্রশাসক কর্তৃক কোভিড-১৯‌ এর দ্বিতীয় ধাপে ব্যপক হারে করোণা সংক্রমণ বৃদ্ধির কারনে কঠোর লকডাউন ঘোষনা করার কারনে, সকল খাবারের হোটেল, যানবাহন বন্ধ রয়েছে, দুর দুরান্ত থেকে আসা রোগী ও রোগীর সাথে স্বজনদের খাবারের কথা চিন্তা করে এই মহতি উদ্যোগ গ্রহণ করেছেন প্রবাসী জয় নেহাল।

মানুষের জন্ম তখনই সার্থক হয়, যখন সে অন্যকে সহযাগীতা করে তাদের মাঝে বেঁচে থাকে। আমরিকা প্রবাসী জয় নেহাল এর সহযোগীতায় কুষ্টিয়া টালিপাড়ার স্থানীয় কিছু তরুন উদ্দ্যোক্তা এজাজ আহমদ উচ্ছাস, রোকোনুজ্জামান ফাহিম, তানভীর কবির পিয়াস, ইমরান হোসেন, আহসানুল হক আহাদ সহ আরো অনেকে তাদের অক্লান্ত পরিশ্রমে এই কার্যক্রম চলমান রয়েছে ।

প্রবাসী জয় নেহালের পিতা নেহাল স্যার কুষ্টিয়া সরকারি কলেজের একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন। তিনিও বর্তমানে আমেরিকা বোস্টন শহরের তার ছেলের সঙ্গে বসবাস করছেন। বর্তমানে নেহাল স্যার দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় আমেরিকার একটি হাসপাতালে ভর্তি আছেন আজ শুক্রবার তার একটি অপারেশন হওয়ার কথা আছে বলে জয় নেহাল প্রতিবেদককে জানিয়েছেন। একদিকে তার পিতা হাসপাতালে ভর্তি আজ তার অপারেশন তবুও তিনি থেমে নেই তার সমাজ সেবামূলক কর্মকান্ড নিয়ে।

জয় নেহাল বলেন, মহান আল্লাহ তালার সৃষ্টির সেরা জীব মানুষ, আর এই মানুষকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়, আমি সে জন্য মানুষকে ভালোবাসি। আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার পিতার জন্য। তিনি আজ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রত অবস্থায় আছেন আজ শুক্রবার তার অপারেশন হবে। আপনারা তার জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে আবার বাসায় ফিরতে পারেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca