1. admin@haworbarta.com : admin :
প্রবাসী জয় নেহালের সহযোগিতায় কুষ্টিয়ায় ফ্রী অক্সিজেন সিলিন্ডার বিতরণ -হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

প্রবাসী জয় নেহালের সহযোগিতায় কুষ্টিয়ায় ফ্রী অক্সিজেন সিলিন্ডার বিতরণ -হাওড় বার্তা

কে এম শহীন রেজা
  • প্রকাশ সোমবার, ২৮ জুন, ২০২১
  • ১০৫ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ায় করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণের মহতি উদ্যোগ নিয়ে এগিয়ে আসলেন আমেরিকা প্রবাসী মানবতার সেবক জয় নেহাল। করোনার এই মহামারীর দুঃসময়ে ২৮জুন সোমবার বিকেলে অক্সিজেন সিলিন্ডার বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা।

অক্সিজেন সিলিন্ডার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আতাউর রহমান আতা সকলের উদ্দেশ্যে বলেন, জয় নেহাল আসলেই একজন দেশ প্রেমিক, করোনাকালীন সময় অক্সিজেন সিলিন্ডার বিতরণ করে তিনি আবারও প্রমাণ করলেন আসলে তিনি মানবতার ফেরিওয়ালা। তিনি এটাও বলেন, এটা একটি সদগায়ে জারিয়া।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং ওয়াড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান, আরিফুর রহমান কিশোর, তিতাস রহমান, প্রেম চাঁদ অধিকারী আরাফাত, হাসিব কোরায়শী, জয়নাল আবেদিন, রাকিবুল ইসলাম টিটু, অরিজিৎ দাস, রক্তিম ঘোষ, তন্তু মজুমদার, আসিফ ইসলাম প্রমুখ। মহান আল্লাহ পাকের দরবারে সাদিক হোসেন সাদী শুকরিয়া আদায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার বিতরণের উদ্বোধন ঘোষণা করেন।

প্রবাসী জয় নেহাল এক ভিডিও বার্তায় বলেন, মহান আল্লাহ তালার সৃষ্টির সেরা জীব মানুষ, আর এই মানুষকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়, আমি সেই জন্য মানুষকে ভালোবাসি ও সকলের কাছে তাদের নিজ পরিবারের জন্য দোয়া চেয়েছেন, এবং এভাবেই সব সময় সব প্রতিকুল অবস্থায় দেশের মানুষের পাশে দাড়াতে পারি।

অক্সিজেন সিলিন্ডার কুষ্টিয়ায় করোণা আক্রান্ত অসহায়-দুস্থ ব্যক্তিরা নিম্নলিখিত মোবাইল নম্বরে যোগাযোগের মাধ্যমে ০১৭১১-৫৮৮২৮৯, ০১৭১৮-৪০৬৫৩১, ও ০১৭৫৫-০৫৯৯০৬ তা সংগ্রহ করতে পারবেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca