বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
গোলাপগঞ্জে ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভাসুনামগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী ফোরামে সহ-সভাপতি মুফতি মঈনুল হক মমিনসুনামগঞ্জ শিক্ষক ফোরামে যুগ্ম সম্পাদক হলেন প্রভাষক মাও. আতিকুল হকশান্তিগঞ্জে সড়কে বাস চাপায় যুবকের প্রাণহানী জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্নসুনামগঞ্জে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সহযোগিতার আশ্বাস পুলিশেরসিলেটে মোটর চালক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিতদিরাই প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি লিটন-সম্পাদক ইমরানজটিল সিজারে আস্থার নাম ডাঃ লিপিকাকেশবপুর ক্রিকেট ক্লাবে নতুন কমিটি ঘোষণা

নাসিরনগরে লকডাউনে মোবাইল কোর্টে জরিমানা আদায়

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২৯০ বার পড়া হয়েছে

 

সুজিত কুমার চক্রবর্তী

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় লকডাউনে বিধিনিষেধ বাস্তবায়নে মোবাইল কোর্টে মামলাসহ জরিমানা আদায়।
আজ ১ জুলাই ২০২১ বৃহস্পতিবার করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার কর্তৃক ঘোষিত লক ডাউনে ১ম দিনে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হালিমা খাতুনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নাসিরনগর উপজেলা সদর, বিভিন্ন ইউনিয়নের বাজারসহ রাস্তায় বিধিনিষেধ না মানায় সংক্রমক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ অনুযায়ী ২১ জন ব্যক্তিকে ১৬ টি মামলায় মোট ১০৫০০ টাকা জরিমানা আদায় করেন। মোবাইল কোর্ট পরিচালনা করার সময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারি, সেনাবাহিনী সদস্য, পুলিশ ও আনসার ভিডিপির সদস্যগণ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281