1. admin@haworbarta.com : admin :
নাসিরনগর ধরমন্ডলে মাদক ব্যবসায়ীদের হাতে দুই র‌্যাব সদস্য আহত, গ্রেফতার ৩জন -হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নাসিরনগর ধরমন্ডলে মাদক ব্যবসায়ীদের হাতে দুই র‌্যাব সদস্য আহত, গ্রেফতার ৩জন -হাওড় বার্তা

সুজিত কুমার চক্রবর্তী
  • প্রকাশ শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২৯৭ বার পড়া হয়েছে

নাসিরনগর উপজেলা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ধরমন্ডলে র‍্যাব সদস্যরা মাদক উদ্ধার অভিযানের সময় মাদক ব্যবসায়ীদের হাতে দুই র‌্যাব সদস্য মারাত্বক আহত হয়েছে। তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত ২ জুন শুক্রবার রাতে অনুমান সাড়ে ১২ ঘটিকায় নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের এ ঘটনার সৃষ্টি হয় । জানা গেছে,ঘটনার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ব্যাটেলিয়ান ৯ শায়েস্তাগঞ্জ এর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার পর র‌্যাব এর উপস্থিতি টের পেরে মাদক ব্যবসায়ীরা ধারালো লোহার পল, লোহার রড ও রাম দা নিয়ে র‌্যাব সদস্যদের উপর হামলা চালায়। হামলায় ধারালো পলের আঘাতে র‌্যাবের এ,এস,আই বকুল হোসেন ও নায়েক তৌফিকুল ইসলাম মারাত্বক আহত হয়। আহতরা হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । এ ঘটনায় র‌্যাবের ডি এ ডি মোঃ হান্নান বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে নাসিরনগর থানার মামলা দায়ের করে।রাতে অভিযান চালিয়ে ধরমন্ডল গ্রামের, মৃত ছায়েদ মিয়ার ছেলে মোঃআবু মিয়া ও মস্তু মিয়ার ছেলে মোঃবাহার মিয়া, মতি মিয়ার ছেলে মোঃসাত্তার মিয়া কে মাদক সহ গ্রেপ্তার করে। বাকী ৬ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। নাসিরনগর থানার অর্ফিসার ইনচার্জ (তদন্ত) আ স ম আতিকুর রহমান ও অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার জানান, গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ১০০ গ্রাম হিরোইন ও ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca