শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাউয়াবাজারে দুই পক্ষের সংঘর্ষে এমপি সহ অর্ধশতাধিক আহতধানের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ- এমপি কামরুলসাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ানছাতকে দুর্ধর্ষ ডাকাতি ২৪ ঘণ্টায় পুলিশের জালে দুই ডাকাতএক রাতেই নিঃস্ব খামারি হুশিয়ার আলীসাংবাদিক রাজীব দাসের বাড়িতে চুরিখলা ডুবে, সড়কে শুকাচ্ছেন কৃষকের ধানবিলুপ্তির পথে পাহাড়ি ছন ও ছনের তৈরী ঘরধর্মপাশা উপজেলা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের সংবর্ধনা।হযরত মোহাম্মদ (সা.) কটুক্তির প্রতিবাদে বিশ্বনাথে আল-ইসলাহ’র বিক্ষোভ মিছিল।

নাসিরনগরে অজ্ঞান নারী উদ্ধার করে পুলিশ-হাওড় বার্তা 

সুজিত কুমার চক্রবর্তী
  • আপডেট বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২৪৩ বার পড়া হয়েছে

নাসিরনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর ৯৯৯ নম্বরে কল পেয়ে এক অজ্ঞান নারীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন নাসিরনগর থানা পুলিশ।

জানা যায়, ৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানা পুলিশ উপজেলা পরিষদ চত্বর থেকে উদ্ধার করে অজ্ঞাত পরিচয়ের ওই নারীকে নাসিরনগর থানার এ এস আই দুলাল মিয়া, কনস্টেবল কাউছার সহ সংগীয় পুলিশ ফোর্সের তত্ত্বাবধানে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা প্রদান করেন।

আবির চৌধুরী জানান, প্রথমে ভেবেছিলাম মহিলাটি মারা গেছেন। কাছে গিয়ে কোন সাড়া শব্দ না পেয়ে ইউএনও’র কাছে গিয়ে তাকে না পেয়ে জরুরী সেবা ৯৯৯ কল করি। পরে পুলিশ এসে নারীকে উদ্ধার করে। প্রথমিকভাবে পুলিশ মহিলাকে কিছু খাবার ও পানি কিনে দেয়।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.অভিজিৎ রায় বলেন, মহিলাটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। মহিলাটি শারীরিকভাবে খুব দুর্বল। মানসিকভাবেও কিছুটা অসুস্থ। ঔষধ দেয়া হয়েছে নিয়মিত সেবনে আশা করছি সুস্থ হয়ে যাবে। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের সুরমা বেগম (৩০) নামে পরিচয় পাওয়া গেছে।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281