1. admin@haworbarta.com : admin :
ভূল অপারেশনে একমাত্র পূত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় সাংবাদিক নুর উদ্দিন-হাওড় বার্তা  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ভূল অপারেশনে একমাত্র পূত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় সাংবাদিক নুর উদ্দিন-হাওড় বার্তা 

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ২৫৪ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি 

সিলেটের বিশ্বনাথ উপজেলার কর্মরর্ত সাংবাদিক নুর উদ্দিন। তিনি এক মাত্র পুত্র রিফাত উদ্দিনকে ডা. মো. শামছুর রহমানের ভূল অপারেশনে হারিয়েছেন। সন্তানকে হারিয়ে পাগল প্রায় সাংবাদিক নুর উদ্দিন। তিনি এখনো সন্তান হত্যা বিচার পাননি। বিষয়টি ধামাচাপা দিয়েছে একটি মহল।

সাংবাদিক নুর উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যবহৃত আইডি থেকে একটি পোষ্ট দিয়েছেন তা হুবহু তোলে ধরা হলো- ‘দুই মেয়ের জন্মের দীর্ঘদিন পর জন্মগ্রহন করে আমার একমাত্র পুত্র রিফাত উদ্দিন। জন্মের ৩ মাস পর গতবছরের এই দিনে সিলেট শহরের মা ও শিশু হাসপাতালে একটি ভূল অপারেশনে ডা. মো. শামছুর রহমান (ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক) এর হাতে মৃত্যু হয় আমার একমাত্র পুত্র রিফাত উদ্দিনের। ডাক্তারের অবজ্ঞায় একটি ভূল অপারেশনে একমাত্র পুত্রকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ি আমি ও আমার স্ত্রী। ছেলের মৃত্যুর একবছর পেরিয়ে গেলেও এই মৃত্যু কিছুতেই মেনে নিতে না পেরে এখনও আমার স্ত্রী মানষিকভাবে অসুস্থ রয়েছেন। কারণ তিনি জানেন, আমাদের ঘরে আর কোন দিনও কোন সন্তানের জন্ম হবে না। ঘটনার পর আমি যখন ওই মানবরূপী ডাক্তারের বিরুদ্ধে অবস্থান নিতে যাই। তখনই বিষয়টি নিস্পত্তি করতে সিলেট শহরের মিফতা নামের একজন পরিচিত ব্যক্তি ধরণা দেন আমার সহকর্মীদের কাছে। অভিযুক্ত ডাক্তারকে মুখোমুখি করে বিষয়টি নিস্পত্তি করতে মিফতা সাহেবের মিথ্যা আশ্বাসে আমি সরল বিশ্বাসে এবং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী ভাই ও আমার সহকর্মীদের অনুরোধে একপর্যায়ে আমি বিষয়টি আপোষে নিস্পত্তি করতে সম্মতি দেই। কিন্ত দীর্ঘ ১ বছর চলে গেছে আজ পর্যন্ত এব্যাপারে মিফতা সাহেব কোন প্রদক্ষেপ তো নেননি, এমনকি সহকর্মীদের ফোনও রিসিভ করেননি। অবশ্যই প্রথম কয়েক দিন তিনি নানান তালবাহানা করেন। মিফতা সাহেব যদি আন্তরিক হতেন এবং হারানোর বেদনা অনুভব করতেন তাহলে তার মতো মানুষের কাছ থেকে এই ধরণের অমানবিক আচরণ পেতাম না। আসলে যার হারায় সে বুঝে, হারানো কতটুকু কষ্টের। দুনিয়াতে আমি আমার পুত্র হত্যার বিচার না পেলেও ফরিয়াদ জানাই মহান আল্লাহর কাছে। তিনি অবশ্যই এর বিচার করবেন। সকলের কাছে একটাই অনুরোধ আপনারা আমার পুত্রে জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে ধর্য্য ধরার তাউফিক দান করেন। আমিন’

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca