মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

উখিয়ায় কর্মহীন ২শ পর্যটনসেবীরা পেলেন খাদ্য সামগ্রী-হাওড় বার্তা

শাহেদ হোসাইন মুবিন
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২২৩ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

উখিয়া প্রতিনিধি:::দেশে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করা হয়। চলমান লকডাউনে কক্সবাজারের উখিয়ার নয়নাভিরাম ইনানী সৈকত জনশূন্য। কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন জীবিকা নির্বাহ করা ফটোগ্রাফার, ভাসমান দোকানদার ও বীচবাইক চালক ব্যবসায়ী সহ এখানকার দুই শতাধিক পর্যটনসেবী। আর প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী নিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছে উখিয়া উপজেলা প্রশাসন।

শনিবার (১০ জুলাই) সকালে,১১টায় ইনানী হ্যালিপ্যাড মাঠে পর্যটন নির্ভর এসব মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. নাসিম আহমেদ।

এসময় তিনি বলেন লকডাউনে কর্মহীন হয়ে পড়া সকল শ্রেণিপেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। কক্সবাজারের যেসব মানুষ কর্মহীন হয়ে পড়েছে সবার মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন,লকডাউনে কর্মহীন অবস্থায় থাকা পর্যটন নির্ভর ২০০জন ফটোগ্রাফার, বীচ বাইক চালক ও ভাসমান দোকানদারদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান করা হয়। `মানবিক বিবেচনায় তালিকাভিত্তিক কর্মহীনদের পাশাপাশি ৩৩৩ এ কল করেও ইতিমধ্যে তিন শতাধিক মানুষ পেয়েছেন খাদ্য সহায়তা। একদিকে বিধিনিষেধ বাস্তবায়ন অন্যদিকে কর্মহীন মানুষদের অন্ন ব্যবস্থা করতেও আমরা সব সময় প্রস্তুত।’

কর্মহীন সরকারি সহায়তা পেয়ে খুশি ইনানী সৈকতের পর্যটনসেবীরা।

বিচ ফটোগ্রাফার হেলাল জানান, “পর্যটক না আসার কারণে দীর্ঘদিন ধরে আমাদের আয়ের পথ বন্ধ, খুব খারাপ সময় যাচ্ছে। এ অবস্থায় সহায়তার প্রয়োজন ছিল, প্রশাসন আমাদের মনে রেখেছে তার জন্য কৃতজ্ঞতা। ”

বিচ দোকানদার কবির বলেন, “মানুষ বিচে আসলে আমাদের পরিবারের পেটে খাবার জুটে, লকডাউনে খুব কষ্টে আছি। সাহায্য করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। ”

এ সময় উখিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656