1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে ২৩ বোতল মদসহ জালাল আটক-হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশ্বনাথে ২৩ বোতল মদসহ জালাল আটক-হাওড় বার্তা

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২২৮ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ২৩ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ জালাল মিয়া (৩০) নামের চিহিৃত এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার বিশ্বনাথ-লামাকাজী সড়কের কাদিপুর এলাকা থেকে তাকে আটক করে থানা পুলিশ। সে কিশোরগঞ্জ জেলার সদর থানার চারকান্দি বগারঢুবি বাজার গ্রামের মৃত ছাদিক মিয়ার ছেলে।

পুলিশ জানান, থানার এসআই অরূপ সাগর গুপ্ত’র নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জালাল মিয়াকে আটক করে। এসময় তার কাছ থেকে ২৩ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ জব্দ করা হয়। আটককৃত জালাল দীর্ঘদিন ধরে বিশ্বনাথ পৌর শহরের টিএনটি রোডস্থ মনির মিয়ার কলোনিতে বসবাস করে মাদক বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় একাধিক মামলা রয়েছে।

আটকের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca