মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

নিষেধাজ্ঞা অমান্য করায় তাহিরপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা-হাওড় বার্তা

তানভীর আহমদ
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩৩৮ বার পড়া হয়েছে

 তাহিরপুর (সুুনামগঞ্জ) প্রতিনিধি

সরকারী বিধিনিষেধ অমান্য করে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন কেন্দ্র গুলো ভ্রমণ করতে পর্যটক আসায় পর্যটকবাহী নৌকা ও পর্যটক কে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

শুক্রবার (২৩শে জুলাই) উপজেলার ট্যাঙ্গুয়ার হাওর, তাহিরপুর ও আনোয়ারপুর ব্রীজে পৃথক ০২টি মোবাইল কোর্টের মাধ্যমে ১৭টি মামলায় (১৭ জন) পর্যটক/পর্যটকবাহী নৌকাকে ২৩ হাজার তিনশত টাকা জরিমানা করা হয়। এরপর করোনা প্রতিরোধে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের পৃথক কমিটির সহযোগিতায় পর্যটন কেন্দ টেকেরঘাট, বারেকের টিলা সহ জাদুকাটা এলাকায় পর্যটন নিষিদ্ধের মাইকিং করা হয়। তাছাড়া সরিয়ে দেয়া হয়েছে আগত পর্যটকদের।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির গণমাধ্যমকে জানান, সকলকে যার যার অবস্থানে থেকে সচেতন হয়ে করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনকে সহায়তা করার জন্য অনুরোধ করছি। করোনা মোকাবিলায় সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। তাহিরপুরকে করোনামুক্ত রাখার বিষয়ে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।

উল্লেখ্য,করোনা ভাইরাস এর বিস্তার রোধে সকল প্রকার পর্যটন কেন্দ্রে সরকারি নিষেধাজ্ঞা থাকায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়র সকল প্রকার পর্যটকের ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656