রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

বিশ্বনাথে স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজিন সিলিন্ডার দিলেন এমপি এহিয়া

মোঃ আবুল কাশেম
  • আপডেট মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৪২ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

করোনাতে আক্রান্ত রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের জন্য সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি আইসোলেশন বেড প্রস্তুত করা হয়েছে। গত রোববার থেকে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম শুরুর পর থেকে ইতিমধ্যে ওই আইসোলেশন ওয়ার্ডে ৫ জন রোগীে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে আবার দুই জন করোনা পজেটিভ।

গ্রামাঞ্চলেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এমতাবস্থায় সরকারি-বেসরকারী হাসপাতালগুলোতে আইসিইউ ও অক্সিজেন সংকট দেখা দেওয়ার ফলে বিশ্বনাথের মানুষ যাতে প্রাথমিক দূর্ভোগ কাটিয়ে উঠতে পারেন সেজন্য সরকারের পাশাপাশি বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদানের পাশাপাশি চিকিৎসা সামগ্রী প্রদানে এগিয়ে এসেছেন অনেকেই।

স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের চিকিৎসা সেবা প্রদানে পর্যাপ্ত অক্সিজেন সর্বরাহ, ঔষধ প্রদান ও ডাক্তার নিয়োগে সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া। এরি ধারাবাহিকতায় ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার পক্ষ হতে তার ছোট ভাই সিলেট জেলা পরিষদের সদস্য মাওলানা সহল আল রাজী চৌধুরী মঙ্গলবার (১১ আগষ্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুর রহমান মুসার কাছে ৬টি বড় অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছেন।

এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তি সাপেক্ষে প্রয়োজনীয় অক্সিজেন সর্বরাহ ও রিফিল করতে সার্বিক সহযোগীতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সাবেক এই সংসদ সদস্য।

এছাড়া হাসপাতালে করোনা আইসোলেশনের ২০টি বেড প্রস্তুত করতে ওয়ার্ড পরিস্কার-পরিচ্ছন্ন করা থেকে শুরু করে রোগীদের দেখাশুনায় সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফ্রি অক্সিজেন সাপোর্ট বিশ্বনাথ’ এর সদস্যরা।

প্রবাসীসহ বিভিন্ন ব্যক্তিবর্গে অর্থায়নে ওই সংগঠনের সংগ্রহকৃত হতে ১৫টি ছোট অক্সিজেন সিলিন্ডার ও ৩টি বড় অক্সিজেন সিলিন্ডার ইতিমধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করা হয়েছে সংগঠনটি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুর রহমান মুসা বলেন, করোনা রোগীদের প্রাথমিক চিকিৎসা প্রদান করতে আইসোলেশন ওয়ার্ডে ২০টি বেড প্রস্তুত করা হয়েছে। রয়েছে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনও। রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে অক্সিজেন সরবরাহের বৃদ্ধির পাশাপাশি আইসোলেশন বেডের সংখ্যাও বৃদ্ধি করা হবে।

সিলেটের হাসপাতালগুলোতে ভিড় না করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহন করতে তিনি সকলের প্রতি আহবান জানান। সঙ্কটময় শুহুর্তে সহযোগিতা করতে এগিয়ে আসায় সাবেক সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাবেক এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার পক্ষ হতে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ আলী আহমদ, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক এ কে এম দুলাল, আবুল খয়ের মেম্বার, ফিরুজ আলী, জাতীয় পার্টি নেতা নাছির উদ্দিন মেম্বার, আনোয়ার আলী, সুহেব মিয়া, স্বপন রাজ, ফ্রি অক্সিজেন সাপোর্ট বিশ্বনাথের টিম লিডার ফজল খান, সদস্য আব্দুল বাতিন প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281