মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

বিআরবি গ্রুপের সেলিমা মেডিকেল কলেজ হসপিটালটি হবে বিশ্বমানের

কে এম শহীন রেজা
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩২৬ বার পড়া হয়েছে

 কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়া বিআরবি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সেলিমা মেডিকেল কলেজ হসপিটালিটি অচিরেই একটি বিশ্বমানের হসপিটালে রূপান্তরিত হতে যাচ্ছে। বিআরবি গ্রুপের স্বপ্নদ্রষ্টা ও কর্ণধার কুষ্টিয়ার কৃতিসন্তান দেশ বরেণ্য শিল্পপতি বিআরবি গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোঃ মজিবর রহমান তার সহধর্মিণীর নামে উক্ত হাসপাতালটি প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন।

কুষ্টিয়ার বুকে এই সর্বপ্রথম বিশ্বমানের এই প্রতিষ্ঠানটি ২০১২ সালের দিক থেকে নির্মাণ কাজ শুরু হয়েছে তা এখনো চলমান রয়েছে। কাজ শুরু প্রাক্কালে কিছু বাধা সৃষ্টি হলেও থমকে গিয়েছিল, তারপর উক্ত বাধাকে অতিক্রম করে এখন পুরোদমে মেডিকেল কলেজের কাজ এগিয়ে যাচ্ছে।

তিল তিল করে গড়ে ওঠা বিআরবি গ্রুপের মোট ১৪ টি প্রতিষ্ঠানের মধ্যে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সর্বপ্রথম ১৯৭৮ সালে প্রতিষ্ঠা করেছিল মজিবর রহমান বর্তমানে তার ডালপালা ছড়িয়ে এখন একটি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড তৈরি হয়েছে। তারই অঙ্গ প্রতিষ্ঠান সেলিমা মেডিকেল কলেজ হসপিটাল।

তিনি শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি তাঁর সহধর্মিনীর নামে নির্মাণ করে যাচ্ছেন সেলিমা মেডিকেল কলেজ হসপিটাল। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চৌড়হাস কাস্টম মোড়ের তার নিজ বাসভবনের সামনে এই হসপিটালটির নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।

২০১১ সালে রাজধানী ঢাকা পান্থপথে বিআরবি হসপিটাল নির্মাণ করে ইতিমধ্যে দেশব্যাপী সুনাম কুড়িয়েছে। কুষ্টিয়াবাসীকে উন্নত স্বাস্থ্য সেবার আওতায় আনতে বিআরবি গ্রুপ বৃহৎ পরিসরে সেলিমা মেডিকেল কলেজ হসপিটাল প্রতিষ্ঠা করতে দ্রুত গতিতে নির্মাণাধীন কাজ এগিয়ে চলেছে। নির্মাণকাজ সম্পন্ন হলে হসপিটালটি খুলনা বিভাগ তথা দক্ষিণ- পশ্চিম বঙ্গের মধ্যে বৃহত্তম, দৃষ্টিনন্দন এবং উন্নত স্বাস্থ্যসেবা সম্বলিত একটি হসপিটালে রুপান্তরিত হবে বলে আশা ব্যক্ত করেছেন কুষ্টিয়ার সুশীল সমাজ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656