1. admin@haworbarta.com : admin :
ডুমুরিয়া ফাউন্ডেশন এর উদ্যোগে ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ডুমুরিয়া ফাউন্ডেশন এর উদ্যোগে ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় 

অয়ন সরকার
  • প্রকাশ বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ১১৫ বার পড়া হয়েছে

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি 

খুলনার ডুমুরিয়ায় পেশাজীবি সামাজিক সংগঠন ডুমুরিয়া ফাউন্ডেশন এর উদ্যোগে দিনব্যাপী ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে। উক্ত অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন করেন উক্ত ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা প্রফেসর ডাঃ বিশ্বাস আখতার হোসেন ও সভাপতি অধ্যক্ষ আব্দুর রশীদ মোড়ল। সার্বিক দিক নির্দেশনা দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বাপ্পী, এবং সারাদিন ব্যপি মাঠ পর্যায়ে সার্বিক তত্বাবধানে ছিলেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম লিপু।

উক্ত রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে কর্মরত ছিলেন ডুমুরিয়া ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবকগণের মধ্যে ইয়াছিন মোল্লা, অয়ন সরকার, মোঃ সোহান ফকির,মোঃ আনিসুর রহমান রাজ, শফিকুল ইসলাম রানা,আজিজুল গাজী প্রভৃতি। সারাদিন ব্যাপী দুইশত পঞ্চাশ জনের অধিক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকসহ রক্তের গ্রুপ নির্ণয় করেন।

আয়োজকরা জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তারা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের কাজটি করে থাকেন। এর মাধ্যমে রক্তের গ্রুপ নির্ণয় এর পর প্রত্যেককে কার্ড প্রদান করা হয়। সংগঠনের সদস্যরা যে কোনো সময় কারো প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত থাকে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca