রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বিশ্বনাথে বাতিঘর স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন’র উদ্বোধন

মোঃ আবুল কাশেম
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৮৫৯ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

চলমান করোনা সংকটে প্রান্তিক মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরী, চিকিৎসা সেবা নিশ্চিত ও ফ্রি অক্সিজেন সেবার ব্রত নিয়ে সিলেটের বিশ্বনাথে ‘স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন’র চালু করেছে সময়ের শৈল্পিক প্রজ্জলন ‘বাতিঘর’। গেল বুধবার (১৮ অগাস্ট) বিকেল ২টায় উপজেলার রাজাগঞ্জ বাজারে সংগঠনটির কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাতিঘর’র সভাপতি রাসেল মাহমুদ’র সভাপতিত্বে এতে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্য দেন খাজান্সি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম বেগ ও বেবী কেয়ার স্কুলের চীফ ডিরেক্টর, যুবনেতা মুহিবুর রহমান সুইট।

সংগঠনের সাধারণ সম্পাদক আখলাকুর রহমানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক নাঈমুর রহমান ও সদস্য মাছুম হোসোইন। শুরুতে কোরআন তেলাওয়াত করেন সদস্য আতিকুর রহমান ও স্বাগত বক্তব্য দেন নাবিল আহমেদ তানভীর।

এসময় উপস্থিত ছিলেন বাতিঘর সাবেক দায়িত্বশীল গোলাম মোস্তফা, মাসুদ হাসান, নুরুল হক, রেজা হাসান, জাকির আহমেদ, শহীদ আহমেদ, তারেক আহমেদ, ইকবাল সাকিব, বর্তমান সদস্য বদর উদ্দিন কামরান, জসিম উদ্দীন জুয়েল, মোজাক্কির আহমদ মারজান, ফাহিমুর রহমান, জাকির হুসেন, মুস্তাফিজুর রহমান শাহরিয়ার, ইমন আহমেদ, বেলাল আহমেদ, তাজুল ইসলাম সুমন, বাতিঘরের শুভাকাঙ্খী আলী হুমেস, হাফিজ জিয়া উর রহমান, নেছার আহমেদ, কামাল উদ্দিন প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656